তেজগাঁও প্রেস ক্লাব

এতদ্বারা তেজগাঁও প্রেস ক্লাবের কার্যকরী কমিটি ও সকল সম্মানিত সদস্যকে অবগতির জন্য জানানো যাচ্ছে যে—সভাপতি ও সাধারণ সম্পাদকসহ গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের আলোচনাক্রমে সিদ্ধান্ত মোতাবেক, আজ এশার নামাজের পর সাউদিয়া সুপার মার্কেটে তেজগাঁও প্রেস ক্লাবের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়ার আয়োজন করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কাম্য।

⚠️ বিশেষ নির্দেশনা

উল্লেখ্য, সম্প্রতি একটি মহল সভাপতি, সাধারণ সম্পাদক ও কার্যকরী কমিটির গুরুত্বপূর্ণ সদস্যদের ছাড়াই তেজগাঁও শিল্পাঞ্চলে একটি আলাদা আয়োজনের নোটিশ প্রচার করেছে।
উক্ত আয়োজন সম্পর্কে সভাপতি, সাধারণ সম্পাদকসহ অধিকাংশ নেতৃবৃন্দকে কোনোভাবেই অবহিত করা হয়নি, এবং তারা এর সাথে জড়িত নন।

অতএব, আমাদের সকল সদস্যকে অনুরোধ করা যাচ্ছে—
উদ্দেশ্যপ্রণোদিত বিভাজন ও গ্রুপিং থেকে বিরত থাকুন এবং শুধুমাত্র অফিসিয়াল সিদ্ধান্ত ও বিজ্ঞপ্তিকে অনুসরণ করুন।

সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে
বার্তা প্রেরক:
মিরাজ ইসলাম
দপ্তর সম্পাদক
তেজগাঁও প্রেস ক্লাব

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *