প্রিয় কলম যোদ্ধা ভাই ও বোনেরা,
আপনাদের আনন্দের সঙ্গে জানানো যাচ্ছে যে, বর্তমান ডিজিটাল যুগের সঙ্গে এগিয়ে যেতে তেজগাঁও প্রেসক্লাবের অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে। উক্ত ওয়েবসাইটটি অফিসিয়ালি পরিচালিত হবে এবং এতে উপদেষ্টা মন্ডলী, কার্যকরী কমিটি ও সদস্যদের তালিকা ছবিসহ যুক্ত থাকবে।
উল্লেখযোগ্য, তালিকার বাইরে কেউ তেজগাঁও প্রেসক্লাবের পরিচয় প্রদান করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
তেজগাঁও প্রেসক্লাবের সম্মানিত সদস্য ও কার্যকরী কমিটির সকলকে আরও অবহিত করা যাচ্ছে যে, ওয়েবসাইট পর্যবেক্ষণ করার পর যদি আপনার তথ্য হালনাগাদ না থাকে, তবে অতিসত্তর অফিসের সভাপতি, সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদককের সাথে যোগাযোগ করে তথ্য হালনাগাদ করবেন।
বার্তা প্রেরক:
মিরাজ ইসলাম, দপ্তর সম্পাদক, তেজগাঁও প্রেসক্লাব
(সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুমতিক্রমে)
